হাঁটুর ACL/PCL লিগামেন্ট

হাঁটুর ACL/PCL লিগামেন্ট কি ও কেন?

আমাদের শরীরের হাড়গুলো যে দড়ি দিয়ে পরস্পরের সঙ্গে বাঁধা থাকে তাকে বলে লিগামেন্ট। আমাদের হাঁটুতে এরকম অনেকগুলো লিগামেন্ট আছে। তার মধ্যে সব থেকে দরকারি লিগামেন্ট দুটিকে বলে ক্রুশিয়েট লিগামেন্ট। এই দুটির সামনেরটিকে বলে এ. সি. এল.(ACL, Anterior Cruciate Ligament) এবং পিছনেরটিকে বলে পি. সি. এল. (PCL Posterior Cruciate Ligament) ।

লিগামেন্ট কি করে ছেঁড়ে ?

সাধারণত খেলাধুলা, দুর্ঘটনা বা বেকায়দায় পড়ে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছেঁড়ে।

লিগামেন্ট ছিঁড়ে গেলে কি করে বুঝবেন?

চোট লাগার পরপরই হাঁটু ফুলে যায়। অনেকে হাড় ভাঙ্গার মতন মটমট আওয়াজ পান। খেলোয়ারদের সাধারণত মাঠ ছাড়তে হয়। হাঁটতে গেলে প্রায়ই হাঁটু নড়ে বা সরে যায়। পরের দিকে নিয়মিত ব্যথা, ফোলা, পায়ের দুর্বলতা এবং হঠাৎ হঠাৎ করে হাঁটু ঘুরে যাওয়া (খেলোয়ারদের ভাষায় ফলস হওয়া) শুরু হয়।

লিগামেন্ট ছিঁড়ে গেলে চিকিৎসা কি?

চিকিৎসা নির্ভর করে আপনার অসুবিধার পরিমাণ এবং কাজকর্মের উপরে। সংক্ষেপে বললে, যদি আপনার পায়ের অসুবিধা খুব বেশি হয়, আপনাকে নিয়মিত দৌড়ঝাপ, ভারী কাজ বা খেলাধুলা করতে হয় তবে আপনার অপারেশন প্রয়োজন। অধিকাংশ কমবয়সীদের ক্ষেত্রে এটাই চিকিৎসা পদ্ধতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

X
X