শীতকালে জোড়া ব্যথা ও করণীয়
শীতকালে জোড়া বা বাতের ব্যথা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়। যারা, বিশেষ করে বয়স্ক লােকজন প্রদাহ আথ্রাইটিস, রিওমাটয়েড আথ্রাইটিস ও অসটিওআথ্রাইটিসে ভুগছেন তাদের কস্ট বহুলাংশে বেড়ে যায়। এ ছাড়াও পেশি, লিগামেন্ট, হাড় ও স্নায়ুর ব্যথা তীব্ররূপ ধারন করে। শীতকালে স্বাভাবিক নড়াচড়া কম হয় এবং বায়ুর চাপ কম থাকে বলে মানুষের টিস্যু ফুলে যায়। ফলে জোড়া জমে যায় এবং ব্যথার উদ্রেক করে। শীতের প্রকোপে শরীরের রক্তনালীর খিচুনি ও সংকোচিত হলে জোড়া, পেশি ও হাড়ে রক্ত চলাচল কমে যায় এবং ব্যথা বেড়ে যায় । শীতকালে স্নায়ুর সহ্য ক্ষমতা কম থাকে এবং অল্পতেই উত্তেজিত হয় বিধায় ব্যথার অনুভূতি বেড়ে যায় । শীতকালে ঘাড়, কোমড় ও হাঁটুর ব্যথা বেশী বাড়ে। এ ছাড়াও কটি, গােড়ালি, কাঁধ, কনুই ও কবজি ব্যথা সহ জমে যায় । হাত সামনে পিচনে নেওয়া ও হাত দিয়ে কিছু তােলা কস্টকর । হাঁটু ও কোমড় সােজা ভাজ করতে এবং বসতে উঠতে ভীষন অসুবিধা হয়। গরম কাপড় পরিধান করে শীত থেকে জোড়াকে রক্ষা করতে হবে । ব্যথা নাশক জেল বা মলম দিয়ে হালকাভাবে জোড়ায় মেসেজ করলে ব্যথা নিরাময় হবে । কুসুম গরম পানির সেঁক (ময়েস্ট হিট) আথ্রাইটিসের ব্যথার জন্য খুবই গুরুত্বপূর্ন ।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথা ও আথ্রাইটিসের অন্যান্য ঔষধ সেবন করতে হবে । ব্যথা নিরাময়ে জয়েন্টে ইনজেকশন (স্টেরয়েড ও হায়ালুরােনিক এসিড) পুশের প্রয়ােজন হয়। এক অবস্থায় (বসা, দাঁড়ানাে) আক্রান্ত জোড়াকে বেশীক্ষন রাখা যাবে না । সিঁড়ি দিয়ে উঠা নামা কম করতে হবে। প্রয়ােজনে হাতে স্টিক, পায়ে কুশনযুক্ত জুতা এবং গােড়ালি, হাঁটু, কোমড়, ঘাড়, কাঁধ, কনুই ও কবজিতে সাপাের্ট বা ব্রেচ ব্যবহার করতে হবে । হালকা ব্যায়াম জোড়া ব্যথা উপশমে মক্ষম ভূমিকা পালন করে। শীতকালে কঠোর ব্যায়াম আক্রান্ত জোড়ায় রক্ত চলাচল কমিয়ে ব্যথা বাড়িয়ে দেয়। জোড়ার স্বাভাবিক নড়াচড়া এবং পেশি, টেনডন ও লিগামেন্টর নমনীয়তা জোড়াকে ব্যথা মুক্ত রাখে। শীতকালে উপযুক্ত খাদ্যদ্রব্য গ্রহনে আথ্রাইটিস বা বাত ব্যথার তীব্রতা কমে আসে। সতেজ শাখ-সবজি ও ফল মূল ব্যথা নিরাময়ে খুবই উপকারী। গাজর, শশা, মূলা ইত্যাদি ব্যথা সৃষ্টিকারী পদার্থগুলিকে শরীর থেকে সহজেই বের করে দেয়। প্রতিনিয়ত ফলের রস সেবন জোড়াকে সুস্থ্য রাখতে সহায়তা করে। শীতকালে সকালে খালিপেটে রসুন সেবন করলে রক্তের চাপ নিয়ন্ত্রনের মাধ্যমে জোড়ায় রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে বলে ব্যথা কমে যায়। আদা ও লেবুর রস মধুর সাথে মিশিয়ে সকালে এবং রাতে সেবন করলে আথ্রাইটিস ব্যথা আস্তে আস্তে কমে আসে। এ ছাড়াও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, এ ও সি সেবন করতে হবে । এতস্বত্বেও ব্যথা উপশম না হলে উপযুক্ত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে ।
