হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেলে অপারেশনটি কিভাবে হয়?
অজ্ঞান করে অথবা পা দুটি অবশ করে এই অপারেশন করা হয়। প্রথমে ছিদ্রপথে ছোট টেলিস্কোপ দিয়ে হাঁটুর ভিতরটি পরীক্ষা করে দেখা হয় (একে বলে আর্থোস্কোপি)। তারপর হাঁটুর সামনে বা পিছনের কোনো একটি রগ (tendon) থেকে কিছুটা অংশ তুলে নিয়ে একটি নতুন লিগামেন্ট তৈরি করা হয় এবং আথ্রোস্কোপি বা মাইক্রোসার্জারির সাহায্যে ঐ ছিদ্রপথে সেটিকে হাঁটুর মধ্যে বসিয়ে দেওয়া হয়। এই নতুন লিগামেন্টটি ধীরে ধীরে শক্তপোক্ত হয় এবং হাঁটুকে আগের মত সবল করে তোলে ।
